ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে মতৈক্য

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / 147

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে দুই দেশ নীতিগতভাবে একমত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বৈঠকটি মূলত নতুন সরকারকে শুভেচ্ছা জানানোর জন্য হলেও আলোচনায় বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন বিষয় উঠে আসে।

সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের কারণে দুই দেশের ব্যবসা-বাণিজ্যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। বন্ধ হয়ে যাওয়া কয়েকটি স্থলবন্দর, বর্ডার হাট স্থগিত থাকা এবং ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের বিষয়গুলো আলোচনায় এসেছে।

বেনাপোল স্থলবন্দর খোলা থাকলেও অন্যান্য বন্ধ বন্দর চালুর বিষয়ে কথা হয়েছে। বিভিন্ন পণ্যের ওপর নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ভারতও বন্ধ বর্ডার হাট পুনরায় চালুর আগ্রহ দেখিয়েছে।

তবে নির্দিষ্ট কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান মন্ত্রী। আলোচনায় উঠে আসা বিষয়গুলো হাইকমিশনার তার সরকারের উচ্চপর্যায়ে তুলবেন। ভারত যে বিষয়গুলো জানিয়েছে, সেগুলো নিয়েও বাংলাদেশ মন্ত্রিপরিষদে আলোচনা করবে।

এলডিসি উত্তরণ পেছানোর প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে ইআরডিকে চিঠি দেওয়া হয়েছে। এখন বিষয়টি জাতিসংঘের প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোবে।

হরমুজ প্রণালি বন্ধ হলে জ্বালানি ও খাদ্য সংকটের আশঙ্কা আছে কি না—এ প্রশ্নে মন্ত্রী বলেন, প্রণালি বন্ধ হলে জাহাজভাড়া বাড়তে পারে এবং পণ্যের দাম বাড়ার সম্ভাবনা থাকে। তবে আপাতত কোনো সংকট নেই। পরিস্থিতি জটিল হলে সরকার বিকল্প ব্যবস্থা নেবে।

ভারতীয় অর্থায়নের প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও তিনি জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে মতৈক্য

সর্বশেষ আপডেট ০৭:৩৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬