কিশোরী হত্যা: তীব্র নিন্দা ও চার দফা দাবি এনসিপির

- সর্বশেষ আপডেট ১১:৪৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 120
কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর শোক ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নরসিংদী জেলা শাখা। বৃহস্পতিবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি এ ঘটনাকে “সভ্য সমাজের জন্য কলঙ্কজনক” বলে উল্লেখ করে দ্রুত ও দৃশ্যমান বিচারিক পদক্ষেপের দাবি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারহীনতার সংস্কৃতি দীর্ঘদিন ধরে অপরাধীদের সাহস জুগিয়েছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠছে বলেও দাবি করা হয়।
এনসিপি চার দফা দাবি উত্থাপন করেছে: ১. আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল আসামির গ্রেপ্তার। ২. বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অগ্রাধিকার ভিত্তিতে বিচার। ৩. রাজনৈতিক বা প্রভাবশালী মহলের প্রভাবমুক্ত স্বচ্ছ তদন্ত। ৪. ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করা।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন নরসিংদী জেলা এনসিপির সদস্য সচিব আওলাদ হোসেন জনি। নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে রাজপথে কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
ঘটনাটি ঘিরে নরসিংদীতে জনমনে যে ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছে, তা এখন প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের দিকেই তাকিয়ে আছে।





































