ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিদের বিশেষ প্রশিক্ষণ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 97

জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে দলীয় সংসদ সদস্যদের নিয়ে বিশেষ ওরিয়েন্টেশন আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শপথ গ্রহণ ও বিরোধীদলীয় নেতৃত্ব নির্বাচন শেষে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন মিলনায়তনে দুই দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত এমপিদের সংসদীয় কার্যপ্রণালি, বিল ও বাজেট প্রণয়ন, স্থায়ী কমিটির কাজ এবং বিরোধী দলের দায়িত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, নির্বাচিত সদস্যদের বড় অংশই প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। সে কারণে অভিজ্ঞ সাবেক আমলা, সংসদ সচিবালয়ের কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিত্ব ও শিক্ষাবিদরা বিভিন্ন সেশনে সংসদীয় কৌশল ও প্রোটোকল নিয়ে দিকনির্দেশনা দেন। প্রশ্নোত্তর পর্বে এমপিদের নানা জিজ্ঞাসারও সমাধান করা হয়।

দলের প্রচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সংসদ সদস্যদের দক্ষতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করা হবে। অংশগ্রহণকারী এমপিরা বলেন, নতুন দায়িত্ব পালনে এ কর্মশালা তাদের আত্মবিশ্বাস ও প্রস্তুতি বাড়িয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এমপিদের বিশেষ প্রশিক্ষণ জামায়াতের

সর্বশেষ আপডেট ০৪:৪৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬