ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাল ঢাকায় ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 192

১১ দলীয় জোট, ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও সহিংসতার অভিযোগ তুলে ঢাকা শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জোটের নেতাকর্মীরা সোমবার বায়তুল মোকাররম থেকে মিছিল শুরু করবেন।

রবিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর এই কর্মসূচি ঘোষণা করা হয়। বৈঠকে জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়ের নেতৃত্ব দেন।

বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের জানান, নির্বাচনের পর জোটের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হয়েছে এবং তারা এই বিষয়টি কমিশনের কাছে জানিয়েছে।

তিনি অভিযোগ করেন, নির্বাচনের সময় ভয়-ভীতি ছড়িয়ে ভোটার উপস্থিতি কমানো হয়েছে এবং ভোট গণনার সময় ১১ দলের এজেন্টদের জোরপূর্বক বাইরে বের করা হয়েছে।

হামিদুর রহমান আযাদ বলেন, “আমরা বারবার কমিশনকে জানিয়েছি, স্থানীয়ভাবে জানিয়েও পদক্ষেপ পাইনি। এই পরিস্থিতির প্রতিবাদে আগামীকাল ঢাকায় মিছিল হবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কাল ঢাকায় ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

সর্বশেষ আপডেট ০৭:০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬