ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতের নির্দেশ এলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত : ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 144

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আদালতের নির্দেশনা পাওয়া গেলে সংশ্লিষ্ট আসনে ভোট পুনর্গণনার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনসংক্রান্ত কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট পক্ষ আইনগতভাবে আদালতের শরণাপন্ন হতে পারে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

গেজেট প্রকাশ নিয়ে তাড়াহুড়োর অভিযোগ নাকচ করে আনোয়ারুল ইসলাম সরকার জানান, কমিশন সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই কাজ করেছে এবং নির্ধারিত সময়েই গেজেট প্রকাশ করা হয়েছে। ১১ দলীয় জোটের ফলাফল পুনর্বিবেচনার দাবি তিনি অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করেন।

নির্বাচনের সার্বিক মূল্যায়নে তিনি বলেন, কমিশন একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হয়েছে এবং এই নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি সফল হয়েছে।

এ সময় শেরপুর-৩ আসনের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান নির্বাচন কমিশনার।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আদালতের নির্দেশ এলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত : ইসি আনোয়ারুল

সর্বশেষ আপডেট ০৪:৪৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬