ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: তারেক রহমান

আরিফুল ইসলাম আরিফ, নীলফামারি
  • সর্বশেষ আপডেট ০৪:১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 107

নীলফামারীতে নির্বাচনি জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলটি ক্ষমতায় এলে যত দ্রুত সম্ভব তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে অঞ্চলটিকে সবুজ ও শস্য-শ্যামলায় রূপান্তর করা হবে।

শনিবার বিকেলে নীলফামারীতে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন শুধু ভোট দেওয়ার বিষয় নয়, এটি দেশের ভবিষ্যৎ গঠনের প্রশ্ন। তিনি বলেন, “দেশ গঠন করতেই হবে, কারণ আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। আমাদের প্রথম ও শেষ ঠিকানা বাংলাদেশ।”

তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা অন্যতম অগ্রাধিকার পাবে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এই অঞ্চলের জীবনমান উন্নত হবে।

তারেক রহমান জানান, নীলফামারী অঞ্চলে থাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এতে স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়বে। পাশাপাশি তরুণদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে, যাতে তারা দক্ষ শ্রমশক্তিতে পরিণত হতে পারে।

নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক নারীর কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে, যার মাধ্যমে তারা সরকারের সহযোগিতা পাবেন। একই সঙ্গে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

তারেক রহমান বলেন, “এই এলাকা কৃষিনির্ভর। কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। তাই কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।”

ধর্মীয় নেতাদের জীবনমান উন্নয়নের কথাও উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, মসজিদ-মাদ্রাসার ইমাম, খতিবসহ বিভিন্ন ধর্মের অনেক ধর্মগুরু মানবেতর জীবনযাপন করছেন। বিএনপি সরকার গঠন করলে তাদের জন্য সম্মানী ও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।

উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে নীলফামারীতে একটি মেডিকেল কলেজ স্থাপন, সৈয়দপুর-কিশোরগঞ্জ শিল্পাঞ্চল সম্প্রসারণ, রেল কারখানাসহ অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, ভোটারদের ভয় দেখিয়ে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার রক্ষা এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করাই বিএনপির প্রধান লক্ষ্য।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: তারেক রহমান

সর্বশেষ আপডেট ০৪:১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬