ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
১৩তম সংসদ নির্বাচন

১১৬ আসনে ব্যালট পৌঁছেছে, অবশিষ্ট ৭ ফেব্রুয়ারির মধ্যে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 146

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ইতোমধ্যে দেশের ১১৬টি সংসদীয় আসনে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি আশা প্রকাশ করেন, অবশিষ্ট আসনগুলোতেও আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে ব্যালট পেপার পৌঁছে যাবে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সিনিয়র সচিব বলেন, আদালতের নির্দেশে শেষ মুহূর্তে কয়েকজন প্রার্থীর প্রার্থিতা ফিরে পাওয়ায় কিছু আসনে ব্যালট পেপার পুনর্মুদ্রণ করতে হয়েছে। এ কারণে কয়েকটি এলাকায় ব্যালট পাঠাতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি জানান, এটি একটি যান্ত্রিক ও প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, তারা নির্বাচনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি জানান, সেনাবাহিনী সাত দিন এবং আনসার বাহিনী আট দিন মাঠে দায়িত্ব পালন করবে। পাশাপাশি আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এক হাজার ৫০ জন এক্সিকিউটিভ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনি মাঠে সক্রিয় থাকবেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর প্রচার-প্রচারণা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় বন্ধ হবে, যা ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগের নির্ধারিত সময়সীমা।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এক লাখ সাত হাজার ১৬৮ জন আবেদন করেছেন। এছাড়া কারাগারে বন্দি ছয় হাজার ৯১ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত হয়েছেন।

সূত্র জানায়, কারাগারে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে ৩ ফেব্রুয়ারি থেকে, যা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। পোস্টাল ব্যালট গ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১৩তম সংসদ নির্বাচন

১১৬ আসনে ব্যালট পৌঁছেছে, অবশিষ্ট ৭ ফেব্রুয়ারির মধ্যে

সর্বশেষ আপডেট ০৮:৪১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬