এ বছর একুশে পদক পাচ্ছেন যারা

- সর্বশেষ আপডেট ০৪:২০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 93
সরকার ২০২৬ সালের একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করেছে। ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই পদক দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলচ্চিত্রে অবদানের জন্য ববিতা, চারুকলায় ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু, ব্যান্ড মিউজিকে ওয়ারফেজ, নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার এবং নৃত্যকলায় অথৈ আহমেদকে এ বছর একুশে পদক দেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজ নিজ ক্ষেত্রে দীর্ঘদিনের অবদান, সৃজনশীলতা ও সমাজে ইতিবাচক প্রভাবের স্বীকৃতি হিসেবেই তাঁদের এই সম্মাননা প্রদান করা হচ্ছে।
প্রতি বছর মহান ভাষা আন্দোলনের স্মরণে সরকার একুশে পদক প্রদান করে থাকে, যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে বিবেচিত। আগামী ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।




































