শিরোনাম
কড়াইলে বিএনপির ফ্রি ওয়াই-ফাই উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৯:৪৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 79
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তিতে বুধবার বিএনপি ফ্রি ওয়াই-ফাই সার্ভিস চালু করেছে। উদ্বোধন করেন দলের যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে হুমায়ূন কবির বলেন, “এখন থেকে কড়াইল বস্তির হাজারো মানুষ বিনামূল্যে ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন। ধাপে ধাপে আসনের অন্যান্য এলাকাকেও এই সেবার আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, “এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাচিত করতে হবে। নির্বাচিত হলে এই এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে।”
একই সঙ্গে তিনি ১২ ফেব্রুয়ারি ভোটে ‘ধানের শীষ’-এ ভোট দেওয়ার আহ্বানও জানান।
































