ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি চারদিকে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর সাইবার আক্রমণ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:৫৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 132

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি সবদিক থেকে ব্যর্থ হয়ে এখন জামায়াতের ওপর সাইবার আক্রমণ শুরু করেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, “একবার জামায়াতকে পরীক্ষা করুন। যদি জামায়াত বিজয়ী হয়, দেশের মানুষ দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি নতুন বাংলাদেশ পাবে।”

তিনি আরও বলেন, রাষ্ট্রের সব সেবা খাতকে দুর্নীতিমুক্ত করা হবে। জনগণ আর ভূমি অফিস বা থানায় কোনো সেবা পেতে ঘুষ দিতে বাধ্য হবেন না।

শিক্ষা খাত প্রসঙ্গে তিনি বলেন, নীতি ও নৈতিকতার সমন্বয়ে আধুনিক জ্ঞান ও প্রযুক্তিনির্ভর একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।

জামায়াত ক্ষমতায় গেলে দলের কোনো সংসদ সদস্য স্বল্পমূল্যে প্লট বা বাড়ি নেবেন না এবং ট্যাক্সমুক্ত গাড়িসহ কোনো বিশেষ সুবিধাও গ্রহণ করবেন না, দাবি করেন গোলাম পরওয়ার।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপি চারদিকে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর সাইবার আক্রমণ

সর্বশেষ আপডেট ০৬:৫৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬