ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান, মধ্যরাতে ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / 204

হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান

দেড় যুগ পর মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৫ মিনিটে তিনি লন্ডনের বাসা ত্যাগ করে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন। নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।

তারেক রহমান বাংলাদেশ সময় মধ্যরাতে লন্ডন ছাড়বেন এবং সব ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে দেশের মাটিতে পৌঁছবেন। সঙ্গে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান।

দলের প্রস্তুতি অনুযায়ী, তারেক রহমানকে স্মরণকালের সবচেয়ে বড় গণসংবর্ধনা দেওয়া হবে। বিএনপি আশা করছে, ঢাকায় ৫০ লাখেরও বেশি নেতাকর্মী ও সাধারণ মানুষ সংবর্ধনায় অংশ নেবেন। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেসে যাবেন তিনি, যেখানে সংবর্ধনার মূল আয়োজন অনুষ্ঠিত হবে।

বিএনপি নেতারা জানিয়েছেন, এবারকার উদ্দীপনা এবং উপস্থিতির সংখ্যা অতীতের সব আয়োজন ছাড়িয়ে যাবে। অনুষ্ঠানের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দল এবং সরকারের আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে ব্যবস্থা নিয়েছে। মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং শীর্ষ নেতারা পর্যবেক্ষণ করছেন।

উল্লেখ্য, ওয়ান- ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন। স্ত্রী ডা. জুবাইদা রহমান কয়েকবার দেশে ফিরলেও, দীর্ঘ সময় পরে এবারই তারেক রহমান নিজেই দেশে ফিরছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান, মধ্যরাতে ফ্লাইট

সর্বশেষ আপডেট ০৯:৫৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫