ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ শোতে আবারও তাহসান

বিনোদন প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৫৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / 216

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। ছবি: সংগৃহীত

জনপ্রিয় পারিবারিক গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আবারও ফিরছে নতুন রূপে নতুন উদ্যমে। প্রথম সিজনের বিপুল সাফল্যের পর অনুষ্ঠানটির দ্বিতীয় মৌসুম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। আয়োজকেরা জানান, এই ডিসেম্বর থেকেই শুরু হবে সিজন ২-এর শুটিং। নতুন সিজনে থাকছে আরও বেশি হাসি, মজা ও জমজমাট পারিবারিক প্রতিযোগিতা।

প্রথম সিজনের মতো এবারও শোটির উপস্থাপনায় থাকছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

তাহসান বলেন, ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আমার কাছে খুবই বিশেষ একটি অনুষ্ঠান। এটি পরিবারগুলোকে আবারও একত্রে বসার সুযোগ করে দিয়েছে-হাসি, খুনসুটি আর মিষ্টি তর্ক-বিতর্কের মুহূর্ত তৈরি করেছে। নতুন মৌসুমে আরও বড় পরিসরে নতুন পরিবারদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।’

বঙ্গের পক্ষ থেকে জানানো হয়, ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ১ বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটিরও বেশি ভিউ এবং ২.৫ কোটিরও বেশি ইউনিক দর্শক অর্জন করেছে।

সফল প্রথম মৌসুমে সারা দেশ থেকে ৪৮টি পরিবার অংশ নিয়েছিল। পরিচালনা করেছিলেন ওয়াহিদুল ইসলাম শুভ্র, উপস্থাপনায় ছিলেন তাহসান খান। সেই মৌসুমে ৩০ লাখ টাকারও বেশি পুরস্কার প্রদান করা হয়।

আয়োজকেরা জানান, সিজন ২-এর রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়েছে। সারা দেশের আগ্রহী পরিবারগুলোকে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। যারা পরিবারের সঙ্গে মজা করতে ভালোবাসেন বা একটি আকর্ষণীয় চ্যালেঞ্জ নিতে চান, তাদের জন্য এটি হতে পারে জীবনের অন্যতম আনন্দময় অভিজ্ঞতা।

উল্লেখ্য, ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’সিজন ১-এর সব পর্ব এখনও বঙ্গ অ্যাপে বিনামূল্যে দেখা যাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ শোতে আবারও তাহসান

সর্বশেষ আপডেট ১২:৫৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫