ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামি

নিজস্ব প্রতিবেদক, ঢাবি
  • সর্বশেষ আপডেট ০১:৩৫:০২ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / 294

ঢাবি শিক্ষিকা মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া (মোনামি) তাঁর ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে প্রচার করার ঘটনায় মামলা করেছেন। সোমবার সকালে তিনি শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলাটি দায়ের করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ডাকসুর কয়েকজন সদস্য তাঁর সঙ্গে ছিলেন।

ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটি করার সময় তিনি ও ডাকসুর আরও দুই সদস্য—কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম ঝুমা উপস্থিত ছিলেন।

জাকারিয়া বলেন, মামলাটি তদন্তের জন্য ডিবির সাইবার ইউনিটে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, যেসব ব্যক্তি মোনামির ছবি বিকৃত করেছেন, অশালীন মন্তব্য বা পোস্ট শেয়ার করেছেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

এ ছাড়া ডিবির সাইবার ইউনিট জানিয়েছে, ভবিষ্যতে কোনো শিক্ষক বা শিক্ষার্থী এ ধরনের সাইবার বুলিংয়ের শিকার হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামি

সর্বশেষ আপডেট ০১:৩৫:০২ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫