ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমের সঙ্গে সাক্ষাতে আগ্রহী ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:১৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / 217

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমের সঙ্গে সাক্ষাতে আগ্রহী ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এশিয়া সফরের সময় উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে চান।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার এশিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি চাই, তিনিও জানুক আমরা সেখানে যাচ্ছি।

কিমের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জানি না, তবে আমরা তাকে জানিয়েছি, তিনি জানেন আমি যাচ্ছি।

কিম সম্পর্কে ট্রাম্প বলেন, তার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব পালনের সময় ২০১৯ সালে এই দুই নেতার সর্বশেষ সাক্ষাৎ হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমের সঙ্গে সাক্ষাতে আগ্রহী ট্রাম্প

সর্বশেষ আপডেট ০১:১৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫