ঢাকা ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জাবি
  • সর্বশেষ আপডেট ০৪:১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • / 169

জান্নাতুল ফেরদৌস। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা গেছেন পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস (৩১)। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সিনেট ভবনের তৃতীয় তলায় ভোট গণনার কক্ষের সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চারুকলা বিভাগের সভাপতি ও নির্বাচনে রিটার্নিং অফিসার সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, “ভোট গ্রহণ শেষে তিনি সন্ধ্যায় বাসায় ফেরেন। তবে পরদিন সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ভোট গণনায় অংশ নিতে এসে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন।”

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

পারিবারিক সূত্র জানায়, জান্নাতুল ফেরদৌস পাবনা শহরের কাচারীপাড়া মহল্লার বাসিন্দা এবং দৈনিক ইত্তেফাকের পাবনা প্রতিনিধি রুমী খন্দকারের মেয়ে। পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জানান, “তার মৃত্যুতে পরিবার একেবারে ভেঙে পড়েছে।”

জান্নাতুল ফেরদৌস ২০১৬ সালে বিএফএ এবং ২০১৮ সালে এমএফএ সম্পন্ন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে। পরে একই বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

সর্বশেষ আপডেট ০৪:১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫