ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৭ দিনে লাইসেন্স, ৪৮ ঘণ্টায় কোম্পানি নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 106

বিনিয়োগ ও ব্যবসা সহজ করতে লাইসেন্স প্রদান সাত দিনের মধ্যে এবং কোম্পানি নিবন্ধন ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা তুলে ধরতে পারেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিনিয়ন্ত্রণ কার্যক্রমকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। বিনিয়োগকারীদের জন্য সরকারি সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও নির্ভরযোগ্য করতে একাধিক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বাজেট প্রস্তাবে ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে সময়, ব্যয় এবং জটিলতা কমাতে অনলাইনভিত্তিক একক সেবা ব্যবস্থা বাধ্যতামূলক করার ঘোষণা আসতে পারে। আবেদন থেকে লাইসেন্স প্রদান পর্যন্ত পুরো প্রক্রিয়া সর্বোচ্চ সাত দিনের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে।

নির্ধারিত সময়ের মধ্যে কোনো সংস্থা মতামত, অনাপত্তি, ছাড়পত্র বা নাদাবি সনদ না দিলে, প্রযোজ্য ক্ষেত্রে সেটিকে সম্মতি হিসেবে গণ্য করে আবেদন নিষ্পত্তির ব্যবস্থা রাখা হবে।

সরকার কোম্পানি নিবন্ধন প্রক্রিয়াও দ্রুততর করতে চায়। পরিকল্পনা অনুযায়ী, কোম্পানি নিবন্ধনের কাজ ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করা হবে।

বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ কর্মীদের কর্ম-অনুমতি সাত দিনের মধ্যে এবং বিনিয়োগকারী ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসা ১০ দিনের মধ্যে দেওয়ার উদ্যোগ নেওয়া হতে পারে।

এ ছাড়া বিনিয়োগকারীদের আইনি সুরক্ষা জোরদার, দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তির পরিধি বৃদ্ধি, দ্বৈত কর পরিহার চুক্তি হালনাগাদ এবং নির্বাচিত শিল্প ও অর্থনৈতিক অঞ্চলে ‘প্লাগ অ্যান্ড প্লে’ শিল্পসুবিধা চালুর পরিকল্পনাও বাজেটে থাকতে পারে।

ব্যবসা সহজীকরণের অংশ হিসেবে আয়কর, শুল্ক ও মূল্য সংযোজন কর ব্যবস্থার সংস্কারেও নতুন পদক্ষেপ ঘোষণার সম্ভাবনা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৭ দিনে লাইসেন্স, ৪৮ ঘণ্টায় কোম্পানি নিবন্ধন

সর্বশেষ আপডেট ০৩:১৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬