ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 117

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান জানিয়েছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে রাজনৈতিক কারণে তালিকাভুক্ত কিছু ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিলের কাজ শুরু হয়েছে। যাচাই-বাছাইয়ের পর আগস্ট ২০২৪ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত ৪৮১ জনের গেজেট বাতিল করা হয়েছে।

এ তথ্য তিনি জাতীয় সংসদের অধিবেশনে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মালিকের নোটিশের জবাবে জানান। মালিক তার বক্তব্যে বলেন, বিগত ১৫ বছরে প্রকৃত মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিলেন এবং কিছু অসাধু ব্যক্তি ভুয়া তথ্য দিয়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত করে সুবিধা ভোগ করেছেন।

মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান, ভুয়া মুক্তিযোদ্ধা বলতে আসলে কিছু নেই। তবে কিছু সুযোগসন্ধানী ব্যক্তি অসাধু উপায়ে তালিকায় ঢুকে পড়েছে। এদের চিহ্নিত করার কাজ একটি চলমান প্রক্রিয়া।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপকমিটি অভিযোগের ভিত্তিতে নিয়মিত শুনানি ও যাচাই-বাছাই করছে। অভিযোগ প্রমাণিত হওয়া মাত্রই তাদের সনদ ও গেজেট বাতিল করা হবে।

মন্ত্রী সিলেট অঞ্চলের মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করান। মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী এবং সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের স্মৃতিবিজড়িত এই অঞ্চলের মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

প্রবাসে থাকা মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ বা স্মার্ট আইডি দ্রুত প্রদানের ব্যবস্থা করা হবে। দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ ও সংস্কারের কাজও সরকারের পরিকল্পনায় রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল

সর্বশেষ আপডেট ০৭:০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬