ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা করছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 104

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জানিয়েছেন, যারা ‘তন্ত্র-মন্ত্র’ ব্যবহার করে মুক্তিযোদ্ধাদের তালিকায় অবৈধভাবে নাম লিখিয়েছেন, তাদের চিহ্নিত করতে মন্ত্রণালয় কাজ করছে।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

মন্ত্রী বলেন, “আমরা অল্প সময়ের মধ্যে এই ধরনের অমুক্তিযোদ্ধা শনাক্ত করতে সক্ষম হব। যাদের সন্তানদের চাকরি দেওয়া হয়েছে এবং যারা নিজস্বভাবে সুবিধা নিয়েছে, তাদের খুঁজে বের করা হবে।”

বিগত সরকারের সময়ে মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ এবং সনদ স্থগিতের ঘটনাও উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের হয়রানি হয়েছে।

তিনি সংসদ সদস্যদের আশ্বস্ত করেন, এই যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে জাতির সামনে উপস্থাপন করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা করছে সরকার

সর্বশেষ আপডেট ০৬:২৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬