শিরোনাম
৩০ এপ্রিল শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৮:৫০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / 147
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৩০ এপ্রিল শিশু-কিশোরদের জন্য নতুন আঙ্গেলের মেধা প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ উদ্বোধন করবেন। এবার এই প্রতিযোগিতায় খেলাধুলার কার্যক্রমও যুক্ত করা হয়েছে।
আরও পড়তে পারেন
সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, বই পড়ার আগ্রহ বাড়াতে দেশজুড়ে ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ার প্রতিযোগিতাও শুরু হতে যাচ্ছে।
তিনি উল্লেখ করেন, ‘নতুন কুঁড়ি’ শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়, এবার তার আওতায় খেলাধুলা এবং অন্যান্য মেধা অন্বেষণমূলক কার্যক্রমও অন্তর্ভুক্ত করা হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, “আমরা চাই তরুণ সমাজকে সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ করাতে। প্রধানমন্ত্রী ৩০ এপ্রিল এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।”
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
সম্পাদক : মুজাহিদুল ইসলাম (রাজু হামিদ)
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965


































