ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৫ সালে বিএনপির আয় ২২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৪০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 13

২০২৫ সালে বিএনপির মোট আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা। নির্বাচন কমিশনে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়ে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর রিজভী জানান, সদস্যপদ নবায়ন ফি, বিভিন্ন পর্যায়ের কমিটির চাঁদা, অনুদান এবং ব্যাংকের স্থায়ী আমানতের সুদ থেকে দলের প্রধান আয় এসেছে।

তিনি জানান, ২০২৫ সালে বিএনপির মোট ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা। এই অর্থ কার্যালয় পরিচালনা, পোস্টার-লিফলেট ছাপানো, রাজনৈতিক কর্মসূচি পরিচালনা এবং কেন্দ্রীয় সাংগঠনিক ব্যয়ে ব্যয় করা হয়েছে। সব মিলিয়ে দলের উদ্বৃত্ত রয়েছে ৬ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ৩২৫ টাকা।

রিজভী বলেন, জনগণের প্রতি জবাবদিহিতার অংশ হিসেবেই বিএনপি নিয়মিতভাবে আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেয়। তিনি আরও জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে নাকি জোটগতভাবে প্রার্থী দেওয়া হবে, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

২০২৫ সালে বিএনপির আয় ২২ কোটি টাকা

সর্বশেষ আপডেট ০৬:৪০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬