ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মৃত ৬১০

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৫২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / 9

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরে এ রোগে মোট প্রাণহানি বেড়ে ৬১০ জনে পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হওয়া ৯১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫১৯ শিশু। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১০ জনে।

একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ল্যাব পরীক্ষায় ২৪৩ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মৃত ৬১০

সর্বশেষ আপডেট ০৭:৫২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬