ঢাকা ১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে জাতীয় সঙ্গীতের সময় মাঠে থাকবে পুরো স্কোয়াড

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:২৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / 25

ফিফা বিশ্বকাপ

২০২৬ ফুটবল বিশ্বকাপে জাতীয় সঙ্গীত পরিবেশনের নিয়মে বড় পরিবর্তন আনছে ফিফা। এবার থেকে শুধু শুরুর একাদশ নয়, স্কোয়াডের সব খেলোয়াড়কেই মাঠে উপস্থিত থাকতে হবে।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ৪৮ দলের এই আসরে প্রতিটি দলের স্কোয়াড ২২ থেকে বাড়িয়ে ২৬ জন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, জাতীয় সঙ্গীতের সময় দলের সব খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তারা মাঠের মাঝখানের বৃত্তে বিশেষ বিন্যাসে দাঁড়াবেন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, এই পরিবর্তনের মাধ্যমে খেলোয়াড়দের ঐক্য, জাতীয় গর্ব ও বিশ্বকাপের আবেগ আরও শক্তিশালীভাবে ফুটে উঠবে।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে। সেখানে স্বাগতিক মেক্সিকো নিজেদের প্রথম ম্যাচ খেলবে।

এবারের বিশ্বকাপে বিনোদন আয়োজনেও থাকছে নতুনত্ব। ফাইনালে মার্কিন ফুটবলের জনপ্রিয় প্রতিযোগিতা ‘সুপার বোল’-এর আদলে হাফটাইম শোর পরিকল্পনা রয়েছে। এতে অংশ নিতে পারেন সংগীতশিল্পী ম্যাডোনা ও শাকিরা। উদ্বোধনী অনুষ্ঠানেও থাকবেন শাকিরা ও বার্না বয়। এছাড়া কানাডার ম্যাচের আগে পরিবেশনা করবেন মাইকেল বুবলে ও অ্যালানিস মরিসেত্তে। যুক্তরাষ্ট্রের ম্যাচ উদ্বোধনী আয়োজনে থাকবেন ক্যাটি পেরি।

মাঠের খেলাতেও আনা হচ্ছে কিছু পরিবর্তন। কর্নার কিক ও দ্বিতীয় হলুদ কার্ডের সিদ্ধান্ত পর্যালোচনায় ভিএআর ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গোল কিক ও থ্রো-ইনের জন্য নির্দিষ্ট সময়সীমা এবং প্রতি অর্ধে তিন মিনিটের পানীয় বিরতি চালুর কথাও জানিয়েছে ফিফা।

প্রথমবারের মতো তিন দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচ হবে, যা টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় আসর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিশ্বকাপে জাতীয় সঙ্গীতের সময় মাঠে থাকবে পুরো স্কোয়াড

সর্বশেষ আপডেট ০৮:২৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬