ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

আরিফুল ইসলাম আরিফ, ​নীলফামারী
  • সর্বশেষ আপডেট ০৬:৪৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 193

নীলফামারীতে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

নীলফামারীতে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মোখছেদ আলী প্রামাণিক (৫৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেলে নীলফামারী জেলা জজকোর্টের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র জেলা ও দায়রা জজ মাসুদ করিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোখছেদ সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাখুলি তহশীলদারপাড়া গ্রামের মৃত বাছরা প্রামাণিকের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৯ আগস্ট দুপুরে ভুক্তভোগী শিশুটি মোখছেদের নাতনির সঙ্গে তাঁদের বাড়ির উঠানে খেলছিল। ওই সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগে মোখছেদ ঘর পরিষ্কার করার কথা বলে শিশুটিকে ঘরের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

পরে শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা করেন। মামলায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগ আনা হয়। আদালতে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে মামলার এক বছরের মধ্যে বিচারক এ রায় ঘোষণা করেন।

শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আসাদুজ্জামান খান রিনো রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, এক বছরের মধ্যে বিচারকাজ সম্পন্ন করে এ মামলায় রায় দেওয়া হয়েছে।

রায়ে সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, দ্রুত রায় দেওয়ায় তাঁরা বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞ। ভুক্তভোগীরা এভাবে দ্রুত বিচার পেলে ধর্ষণের মতো অপরাধ কমে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নীলফামারীতে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

সর্বশেষ আপডেট ০৬:৪৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬