ঢাকা ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দর এলাকায় শব্দ দূষণে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / 24

হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে নীরব অঞ্চল হিসেবে কার্যকর করার ঘোষণা দিয়ে শব্দ দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার গুলশান-২ গোলচত্বরে আয়োজিত শব্দ সচেতনতামূলক সমাবেশ ও র‌্যালিতে এ কথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে নীরব অঞ্চল ঘোষণা করা হয়েছে। এখন থেকে সেখানে শব্দ দূষণ বরদাশত করা হবে না। কেউ আইন অমান্য করলে সরকারি নীতিমালা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, গুলশান, বনানী, নিকেতন ও বারিধারাও নীরব অঞ্চল হিসেবে ঘোষিত। সংশ্লিষ্ট সোসাইটিগুলোর সহযোগিতায় শব্দ ও বায়ুদূষণমুক্ত নগর গড়ে তোলার উদ্যোগ চলছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দূষণ নিয়ন্ত্রণ সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে সড়কের ডিভাইডারে বার্তাসংবলিত সাইনবোর্ড, পত্রিকা বিজ্ঞাপন, টেলিভিশন প্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২৫ অনুযায়ী ক্ষমতা পাওয়ার পর ট্রাফিক বিভাগ এ বিষয়ে জোরালোভাবে কাজ করছে। তিনি শব্দ দূষণ রোধে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

সমাবেশে বিভিন্ন সোসাইটির প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তর, ডিএনসিসি, ডিএমপি, বিআরটিএ, গ্রীন সেভার্স এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শাহজালাল বিমানবন্দর এলাকায় শব্দ দূষণে কঠোর ব্যবস্থা

সর্বশেষ আপডেট ০৮:৪৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬