ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / 20

ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক ফল পাওয়ার পর রাজধানীতে শব্দদূষণ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা যাচাই করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার (৫ জুন) রাজধানীর গুলশানে আয়োজিত শব্দদূষণ নিয়ন্ত্রণবিষয়ক সচেতনতামূলক সমাবেশে এ তথ্য জানান ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় সচেতনতা ও ইতিবাচক মানসিকতা থাকলে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব। এ ক্ষেত্রে সিটি করপোরেশনের পাশাপাশি পরিবেশ নিয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে।

প্রশাসক বলেন, একদিনে সব সমস্যার সমাধান সম্ভব নয়। তবে সংশ্লিষ্ট সবার সহযোগিতায় ধাপে ধাপে শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি জানান, রাজধানীর সড়কে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনায় ইতোমধ্যে ভালো ফল পাওয়া গেছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে শব্দদূষণ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণেও এআই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।

এ সময় তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আজ থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থা কার্যকর হবে। নির্ধারিত বিধি লঙ্ঘন করলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, শব্দদূষণের ক্ষতিকর প্রভাব এবং নগরজীবনে পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

সর্বশেষ আপডেট ০৩:২০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬