ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার দক্ষিণে ৬০% বাড়িতে ডেঙ্গুর লার্ভা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / 172

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় প্রায় ৬০ শতাংশ বাড়িতে ডেঙ্গুবাহী মশার লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রশাসক আব্দুস সালাম। ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।

শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর ওয়ারীতে এক পুনর্মিলনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম বলেন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ৬০ শতাংশ বাড়িতে ডেঙ্গু মশার লার্ভা শনাক্ত হয়েছে। এ কারণে বাড়ির উঠান, ছাদ, ফুলের টবসহ কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়; বাসাবাড়ি ও আশপাশের পরিবেশও পরিষ্কার রাখতে হবে। অন্যথায় ডেঙ্গুর ঝুঁকি থেকে রক্ষা পাওয়া কঠিন হবে।

আব্দুস সালাম আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান এসব বিষয়ে অনেক সচেতন। খেলার মাঠ থেকে শুরু করে বিভিন্ন বিষয় তিনি তদারকি করছেন।”

এলাকার পরিবেশ সুন্দর ও বাসযোগ্য রাখতে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণের সমর্থনে মেয়র নির্বাচিত হলে নগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ব্যাপক পরিবর্তন আনা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকার দক্ষিণে ৬০% বাড়িতে ডেঙ্গুর লার্ভা

সর্বশেষ আপডেট ০৩:২২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬