ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জমি বিরোধে হত্যা: ২ আসামি গ্রেফতার

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৮:১৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / 7

নীলফামারীর কিশোরগঞ্জে জমি নিয়ে পারিবারিক সংঘর্ষে আব্দুল করিম নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া দোলাপাড়া গড়েরপাড় এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুল করিম (৪০) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মৃত আফাজ উদ্দিনের ছেলে মিষ্ঠু মিয়া ওরফে আনারুল ইসলাম (৪৫) এবং তার ছেলে আদম আলী। বৃহস্পতিবার গভীর রাতে রংপুরের পাগলাপীর এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের আটক করে কিশোরগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, আজিম উদ্দিনের ছয় ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত সোমবার দুপুরে এ বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আব্দুল করিম গুরুতর আহত হন।

পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই দিন নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়।

ওসি আরও জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জমি বিরোধে হত্যা: ২ আসামি গ্রেফতার

সর্বশেষ আপডেট ০৮:১৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬