ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিউবার প্রেসিডেন্ট ও পরিবারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৪৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / 53

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল, তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপকে দুই দেশের চলমান রাজনৈতিক উত্তেজনার নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্র কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল, তার স্ত্রী লিস কুয়েস্তা পেরাজা, কাস্ত্রো পরিবারের দুই সদস্যসহ আরও কয়েকজন ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বৃহস্পতিবার (৪ জুন) মার্কিন অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানায়।

নিষেধাজ্ঞার আওতায় কিউবার বিপ্লবী সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়ও রয়েছে। তবে এ বিষয়ে কিউবা সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

২০১৮ সাল থেকে কিউবার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন ৬৬ বছর বয়সী দিয়াজ-কানেল। সাবেক নেতা রাউল কাস্ত্রোর কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

ওয়াশিংটন দীর্ঘদিন ধরে কিউবার কমিউনিস্ট নেতৃত্বের ওপর চাপ বাড়িয়ে আসছে। এর ধারাবাহিকতায় গত মাসেও কিউবার তথ্য ও যোগাযোগমন্ত্রী, সামরিক কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার শীর্ষ সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্র চায় কিউবা একটি সুশাসিত ও কার্যকর রাষ্ট্রে পরিণত হোক।

অন্যদিকে কিউবার পররাষ্ট্রমন্ত্রী  সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ নিষেধাজ্ঞার সমালোচনা করেন। তিনি এটিকে মার্কিন হস্তক্ষেপের উদাহরণ উল্লেখ করে বলেন, কিউবার বিরুদ্ধে নেওয়া এমন পদক্ষেপ শেষ পর্যন্ত ব্যর্থ হবে।

এদিকে ১৯৯৬ সালের একটি বিমান ভূপাতিত করার ঘটনার জেরে সাবেক কিউবান নেতা Raúl Castro-এর বিরুদ্ধেও হত্যার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কিউবার প্রেসিডেন্ট ও পরিবারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

সর্বশেষ আপডেট ০৭:৪৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬