ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে নৈরাজ্যের চক্রান্ত, সতর্ক থাকার আহ্বান ফখরুলের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / 136

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ আন্দোলন ও অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক সুযোগ নষ্ট করে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার (৫ জুন) আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, দেশে চলমান সংকটময় সময়ে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে সচেতন থাকতে হবে। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার এবং কুরুচিপূর্ণ ভাষার বিস্তারের কারণে সুস্থ রাজনৈতিক চর্চার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিএনপিকে একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দলটি কোনো বিপ্লবী সংগঠন নয়; বরং জনগণের অধিকার, কল্যাণ ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র ও জনগণের অধিকারে অবিশ্বাসী একটি অশুভ শক্তির উত্থান ঘটেছে। এসব অপশক্তিকে মোকাবিলায় গণতন্ত্রপন্থি সব শক্তিকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ দলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশে নৈরাজ্যের চক্রান্ত, সতর্ক থাকার আহ্বান ফখরুলের

সর্বশেষ আপডেট ০৮:১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬