শিরোনাম
হাতিয়ায় বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
শামীমুজ্জামান শামীম, হাতিয়া (নোয়াখালী)
- সর্বশেষ আপডেট ০২:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 12
নোয়াখালীর হাতিয়ায় রিপন চন্দ্র দাস নামে এক ব্যক্তির ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।
ভাইরাল ভিডিওতে রিপন চন্দ্র দাসকে ইয়াবা সেবন করতে দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। তিনি উপজেলার চরঈশ্বর ইউনিয়নের পূর্ব লক্ষ্মীদিয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং দিলীপ চন্দ্র দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন চন্দ্র দাস চরঈশ্বর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি হাতিয়া উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সংগঠক হিসেবেও পরিচিত।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা, ভিডিওটি কখন এবং কোথায় ধারণ করা হয়েছে; এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে রিপন চন্দ্র দাসের বক্তব্যও পাওয়া যায়নি।




























