ঢাকা ১১:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাওর রক্ষায় বিশেষ টাস্কফোর্স চান ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 24

ছবি সংগৃহীত

হাওরাঞ্চলের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে স্থায়ী সমাধানে বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, স্বাধীনতার পরও হাওরবাসী অবহেলা ও বৈষম্যের শিকার হয়ে আসছে।

রোববার রাজধানীর সেগুনবাগিচায় এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘হাওরের দুর্যোগ : চাষাভুষার সন্তান গ্রন্থের প্রাসঙ্গিকতা ও করণীয়’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে নেত্রকোনা সাংবাদিক ফোরাম-ঢাকা।

ডেপুটি স্পিকার বলেন, হাওরের মানুষের জীবন-জীবিকা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও ভুক্তভোগী মানুষ কিংবা স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে অনেক সময় আলোচনা করা হয় না। এতে বাস্তব সমস্যার সমাধানও আসে না।

তিনি আরও বলেন, হাওরের কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তায় বড় অবদান রাখলেও ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় অনিয়ম, লিজ বাণিজ্য এবং অপরিকল্পিত উন্নয়নের কারণে সাধারণ মানুষ ক্ষতির মুখে পড়ছেন।

কায়সার কামাল অভিযোগ করেন, হাওরে উন্নয়নের নামে অনেক ক্ষেত্রে অপচয় ও দুর্নীতি হয়েছে। প্রতি বছর বাঁধ নির্মাণে বিপুল অর্থ ব্যয় হলেও অকাল বন্যায় ফসল রক্ষা করা যায় না।

সেমিনারে বক্তারা হাওর রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা, গবেষণাভিত্তিক উদ্যোগ, পৃথক মন্ত্রণালয় গঠন এবং বিজ্ঞানভিত্তিক পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও জীববৈচিত্র্য সংরক্ষণের দাবিও জানান তারা।

অনুষ্ঠানে অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, সংসদ সদস্য ডা. আনোয়ারুল হকসহ বিভিন্ন পর্যায়ের বক্তারা অংশ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাওর রক্ষায় বিশেষ টাস্কফোর্স চান ডেপুটি স্পিকার

সর্বশেষ আপডেট ০৯:৫৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬