ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালী সচল করতে ইরান-চীন আলোচনা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:১৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / 181

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের উত্তেজনা তীব্র হওয়ায় হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাসবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে তেহরানের সঙ্গে আলোচনা শুরু করেছে চীন।

রয়টার্সের সূত্রে জানা গেছে, সংঘাত এখন সপ্তম দিনে গড়িয়েছে এবং প্রণালী প্রায় অচল হয়ে পড়েছে। এতে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক পঞ্চমাংশ সরবরাহ ঝুঁকির মুখে পড়েছে।

চীনের জন্য হরমুজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির মোট তেল আমদানির প্রায় ৪৫ শতাংশই এ প্রণালী দিয়ে আসে।

সূত্র বলছে, মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল চীন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং তেহরানের ওপর চাপ প্রয়োগ করছে যাতে অপরিশোধিত তেল ও কাতারের এলএনজি জাহাজ নিরাপদে চলাচল করতে পারে।

জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, চীনা মালিকানাধীন আয়রন মেইডেন নামের একটি জাহাজ সংকেত পরিবর্তন করে প্রণালী অতিক্রম করেছে।

তবে বৈশ্বিক বাজারে স্থিতিশীলতা আনতে আরও অনেক জাহাজের নিরাপদ চলাচল প্রয়োজন। সংঘাত শুরু হওয়ার পর থেকে অপরিশোধিত তেলের দাম ১৫ শতাংশের বেশি বেড়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ছড়িয়ে গেছে উপসাগরীয় অঞ্চলের বাইরে সাইপ্রাস, আজারবাইজান ও তুরস্ক পর্যন্ত। এর প্রভাব বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি করেছে এবং বড় অর্থনীতিগুলোকে সতর্ক করেছে।

দুবাইভিত্তিক আল খালিজ সুগারের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, কিছু চিনি বহনকারী জাহাজ প্রণালী অতিক্রম করতে পারলেও অনেককেই এখনো বাধা দেওয়া হচ্ছে।

ইরান আগেই জানিয়েছিল, যুক্তরাষ্ট্র, ইসরাইল, ইউরোপীয় দেশ বা তাদের মিত্রদের কোনো জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। তবে চীনের বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হরমুজ প্রণালী সচল করতে ইরান-চীন আলোচনা

সর্বশেষ আপডেট ০৭:১৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬