ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে ইরানি খবরদারি মানবে না যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 178

হরমুজ প্রণালিতে ইরানের কোনো ধরনের নিয়ন্ত্রণ বা খবরদারি যুক্তরাষ্ট্র মেনে নেবে না বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার (২৭ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অবস্থান তুলে ধরেন।

রুবিও বলেন, আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ ব্যবহারে নতুন করে কোনো নিয়ন্ত্রণব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

তার ভাষ্য অনুযায়ী, ইরান প্রণালি উন্মুক্ত রাখার যে প্রস্তাব দিচ্ছে, সেটির আড়ালে শর্ত জুড়ে দেওয়ার প্রবণতা রয়েছে—যেখানে জাহাজগুলোকে তেহরানের অনুমতি নিতে হবে, এমনকি অর্থও পরিশোধ করতে হতে পারে।

তিনি এটিকে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতার পরিপন্থী বলে মন্তব্য করেন। কোনো একক রাষ্ট্র আন্তর্জাতিক জলপথের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে না বলেও জোর দেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হরমুজে ইরানি খবরদারি মানবে না যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৩:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬