হরমুজে আটকে পড়া বাংলাদেশি জাহাজ শিগগির ছাড় পাবে: ইরানি রাষ্ট্রদূত

- সর্বশেষ আপডেট ০৯:২৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / 125
যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো শিগগিরই পার হতে পারবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী।
আরও পড়তে পারেন
তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং দ্রুতই জাহাজ চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিপ্লবী ছাত্র পরিষদ আয়োজিত একটি শোক সমাবেশ ও প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মসূচির বিষয় ছিল ইরানের শহীদ শিক্ষার্থীদের স্মরণ এবং যুদ্ধাপরাধের বিচার ও জবাবদিহিতা দাবি।
রাষ্ট্রদূত বলেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিতে অনেক জাহাজ আটকে আছে, যার মধ্যে কিছু বাংলাদেশি জাহাজও রয়েছে। তাঁর ভাষায়, ইরান বাংলাদেশের সঙ্গে সমন্বয় করে দ্রুত এই জাহাজগুলো ছাড়ার ব্যবস্থা করবে, যাতে তারা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে।
তিনি আরও জানান, কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলমান রয়েছে এবং খুব শিগগিরই জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়ে ইতিবাচক অগ্রগতি আসতে পারে।
বাংলাদেশ ও ইরানের সম্পর্ক প্রসঙ্গে জাহানাবাদী বলেন, দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরেই বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃত্বের ভিত্তিতে গড়ে উঠেছে। তাঁর মতে, বাংলাদেশকে ইরান সবসময়ই ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখে এবং দুই দেশের মধ্যে কোনো বিরোধ নেই।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি ইরানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, এসব হামলায় হাসপাতাল, বিশ্ববিদ্যালয় এবং স্কুল লক্ষ্যবস্তু হয়েছে, যেখানে সাধারণ মানুষ ও শিশুদের প্রাণহানি ঘটেছে।
তবে তিনি একই সঙ্গে বলেন, ইরান যুদ্ধ চায় না এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষেই অবস্থান নেয়। তাঁর মতে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965































