ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা ও অস্ত্র মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ০৩:২৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 129

হত্যা ও অস্ত্র মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুই মামলায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহ শুনানি শেষে প্রতিটি মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত মোবারক হোসেন ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যা ও অস্ত্র আইনের দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ প্রতিটি মামলায় ৭ দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত প্রতিটি মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরও জানান, রিমান্ডে ডেভিড ইমনকে হত্যা ও অস্ত্র মামলার বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হত্যা ও অস্ত্র মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

সর্বশেষ আপডেট ০৩:২৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬