শিরোনাম
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, যশোর
- সর্বশেষ আপডেট ০২:৪০:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 155
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোরে যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে যশোরের ধুমধুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধুমধুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের সদস্যরা। অভিযানে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।





























