হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার পৌঁছেছে
- সর্বশেষ আপডেট ১০:০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- / 25
হজযাত্রীদের স্বস্তি ও সহায়তায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে পৌঁছেছে। উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের মধ্যেই প্রথম দফায় এসব সামগ্রী বিতরণ করা হবে।
হজ অফিস সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় উপহার পাঠানো হয়েছে। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন গণমাধ্যমকে জানান, এর মধ্যে এক লাখ বোতল মিনারেল ওয়াটার রয়েছে, যা হজক্যাম্পে আগত যাত্রীদের মাঝে বিতরণ করা হচ্ছে।
এ ছাড়া উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য আলাদা প্যাকেজ প্রস্তুত করা হয়েছে। এসব প্যাকেটে রাখা হয়েছে ব্যাকপ্যাক, ইহরাম সাবান, পানির পাত্র, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুর। সংশ্লিষ্টরা জানান, যাত্রার শুরুতেই এসব উপহার যাত্রীদের হাতে তুলে দেওয়া হবে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন।































