ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 232

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ (৭৮) মারা গেছেন।

স্থানীয় সময় শনিবার (২৮ মার্চ) দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দিলারা হাফিজের মরদেহ রোববার সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে। এরপর ৩০ মার্চ তার জানাজা অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেলা ১১টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।-

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন

সর্বশেষ আপডেট ০১:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬