ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্থগিত হলো কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

শরিয়ত খান, বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৫:৩৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / 166

কক্সবাজার বিমানবন্দর

ফ্লাইট চালুর আগেই কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত করেছে সরকার। অচিরেই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হবে বলে জানা গেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মো. নুর-ই-আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা দেওয়া হয়েছিল, তবে সরকার সেটি আপাতত স্থগিত করেছে। খুব শিগগিরই এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।”

উল্লেখ্য, গত ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। এর পর থেকে বাংলাদেশ বিমানসহ কয়েকটি এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ফ্লাইট চালুর আগেই স্থগিতের এই সিদ্ধান্তে সেই প্রস্তুতি এখন থেমে গেল।

সূত্র জানায়, প্রশাসনিক ও কারিগরি কিছু প্রস্তুতি অসম্পূর্ণ থাকায় সরকার আপাতত এ সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী ধাপের কাজ শেষ হলে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অনুমোদন দেওয়া হতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্থগিত হলো কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

সর্বশেষ আপডেট ০৫:৩৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫