ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 244

সৌদি আরবে জেদ্দা–রিয়াদ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় আফিফ এলাকায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় স্থানীয় প্রবাসী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সৌদি আরবের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় জেদ্দা–রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নুরে আলম (৪২) এবং চৌদ্দগ্রাম উপজেলার ইদ্রিস মিয়া (৪৩)।

পারিবারিক সূত্রে জানা যায়, তারা দুজনই রিয়াদে যৌথভাবে ব্যবসা পরিচালনা করতেন। ঘটনার দিন জেদ্দা থেকে দোকানের পণ্য কিনে রিয়াদের দিকে ফিরছিলেন। পথে আফিফ এলাকায় পৌঁছালে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানানো হয়।

নুরে আলমের স্ত্রী সুমি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে তারা এখন দিশেহারা অবস্থায় আছেন। তিনি দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারি সহায়তা কামনা করেন।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান জানান, বিষয়টি তারা মৌখিকভাবে জেনেছেন, তবে এখনো পরিবার থেকে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়নি। আবেদন পাওয়া গেলে মরদেহ দেশে ফেরাতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

এদিকে জেলা প্রশাসক মু. রেজা হাসান ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে বলেন, পরিবার যোগাযোগ করলে সরকারি প্রক্রিয়ায় মরদেহ ফিরিয়ে আনার সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী ব্যবসায়ী নিহত

সর্বশেষ আপডেট ০৩:৫৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬