ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক, সিলেট
  • সর্বশেষ আপডেট ০৮:৫৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 143

সিলেটে ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩০

সিলেটের দক্ষিণ সুরমায় ফেসবুকের পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাসেল আহমদ (২৩) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার সিলাম চকেরবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রাসেল ওই এলাকার শারুখ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলাম চকেরবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট ও তাতে করা মন্তব্যকে কেন্দ্র করে বিরোধ নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। শুক্রবার বিকেলে এ নিয়ে দুই পক্ষের লোকজন মুখোমুখি হলে প্রথমে কথাকাটাকাটি ও উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে রাসেল ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাসেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। এ সময় ইটপাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। খবর পেয়ে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) অলক বিশ্বাস জানান, ফেসবুকে একজনের স্ট্যাটাসে অন্যজনের মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে তারা সামনাসামনি হওয়ার জন্য একে অপরকে চ্যালেঞ্জ করে।

তিনি বলেন, নিহত রাসেল মূল বিরোধের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না। ছোট ভাইদের বিরোধ মীমাংসা করতে তাকে সেখানে নেওয়া হয়েছিল। উত্তেজনাকর পরিস্থিতি থামাতে গেলে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে সংঘর্ষের প্রকৃত কারণ এবং জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ এলাকায় নেওয়ার পরও যাতে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিলেটে ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩০

সর্বশেষ আপডেট ০৮:৫৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬