ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে প্রধানমন্ত্রীর সফর শনিবার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:২৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / 142

প্রধানমন্ত্রী,ফাইল ছবি

দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; দিনভর একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

আগামীকাল শনিবার এক দিনের সরকারি সফরে সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর, ফলে সফরটি রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে আলাদা গুরুত্ব বহন করছে বলেই মনে করা হচ্ছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সিলেট সার্কিট হাউজ সংলগ্ন চাঁদনী ঘাটে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং উপস্থিত সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।

দুপুরে প্রধানমন্ত্রী সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে যাবেন। সেখানে বাইশা নদী পুনঃখনন কাজের উদ্বোধন করার কথা রয়েছে। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করবেন, যা শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দিনশেষে জেলা শিল্পকলা একাডেমিতে একটি সভায় অংশ নেওয়ার পর সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ গত ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় তিনি সিলেট সফর করেছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিলেটে প্রধানমন্ত্রীর সফর শনিবার

সর্বশেষ আপডেট ১০:২৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬