ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, সিলেট
  • সর্বশেষ আপডেট ০১:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 35

সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে পৌঁছেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল রাষ্ট্রপতির। সিলেট বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা নিয়ে দুপুর ১২টার দিকে তার সার্কিট হাউজে যাওয়ার কথা রয়েছে।

সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণের পর দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি। পরে দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতে যাওয়ার কথা রয়েছে তার।

বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগর ভবনে সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল। অনুষ্ঠান শেষে তিনি সার্কিট হাউজে অবস্থান করবেন। রাত ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ার কথা রয়েছে তার।

রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, সফরের দিন এক হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর সঙ্গে অতিরিক্ত ২০০ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোও নিরাপত্তার দায়িত্বে থাকবে।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সিটি করপোরেশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নাগরিক সংবর্ধনার মাধ্যমে রাষ্ট্রপতিকে বরণ করে নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

সর্বশেষ আপডেট ০১:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬