শিরোনাম
সিলেটের সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, সিলেট
- সর্বশেষ আপডেট ১২:০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / 117
জরিমানা ও হয়রানির অভিযোগে সিলেটে সব ধরনের পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সিলেট বিভাগের সকল পাম্প বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছেন জ্বালানি ব্যবসায়ীরা।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী জানিয়েছেন, সিলেটে জ্বালানি পরি-স্থিতি স্বাভাবিক হয়ে এলেও তুচ্ছ অজুহাতে নানাভাবে হয়রানি করা হচ্ছে। বিশেষ করে ছয়টি পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়েছে। সংকটের মধ্যে এসব জরিমানা না করলে চলতো।
তিনি জানান, অন্যায়ভাবে জরিমানা করা এবং পাম্পগুলোতে ট্যাগ অফিসার বসানো, বিভিন্ন সংস্থার মাধ্যমে ঘনঘন হিসাব নেওয়ার প্রতিবাদে তারা তেল বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।


































