ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সামরিক অভিযানে কুখ্যাত মাদক সম্রাট নিহত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 137

মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড ব্যক্তি এবং জালিস্কো নিউ জেনারেশনের (সিজেএনজি) প্রধান ড্রাগ কার্টেল দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানকালে কুখ্যাত মাদক সম্রাট নিহত হয়েছে। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস ওরফে এল মেনচো হিসেবে পরিচিত কুখ্যাত এই মাদক পাচারকারীর সমর্থকদের সঙ্গে রোববার (২২ ফেব্রুয়ারি) দেশটির নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। সেইসময় গুরুতর আহত হলে তাকে মেক্সিকোর সিটিতে নিয়ে যাওয়া হয়। এরপরেই মৃত্যু হয় এল মেনচোর।

এছাড়া অভিযানের সময় জালিস্কো প্রদেশের তাপালপা শহরে সিজেএনজি’র আরও চার সদস্য নিহত হয়েছে। অভিযানের সময় দেশটির নিরাপত্তা বাহিনীর তিনজন সদস্য আহত হয়েছেন। এই অভিযানে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র মেক্সিকোকে তথ্য দিয়েছে।

এদিকে এই অভিযানের পর সিজেএনজি দেশটির আটটি প্রদেশে তাণ্ডব চালিয়েছে। গোষ্ঠীটির সদস্যরা বিভিন্ন রাজ্যে গাড়িতে আগুন দিয়েছে, রাস্তা অবরোধ করেছে এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলা করেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারীরা অর্ধ ডজনের বেশি শহরে গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে, সেইসঙ্গে তারা বিভিন্ন অঞ্চলে রাস্তা অবরোধ করেছে। সংঘর্ষের কারণে বিভিন্ন রাজ্যে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সামরিক অভিযানে কুখ্যাত মাদক সম্রাট নিহত

সর্বশেষ আপডেট ১১:০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬