ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের অপসারণ দাবিতে মানববন্ধন

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৭:০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 165

ছবি-বাংলা অ্যাফেয়ার্স

সাভারে সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দ্রুত তাকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে সাভার সাব-রেজিস্ট্রার অফিসের সামনে ‘সাভারবাসী’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তারা অভিযোগ করেন, জাকির হোসেন দীর্ঘদিন ধরে ঘুষ বাণিজ্য, ভুয়া দলিল সম্পাদন এবং সরকারি বিধি অমান্য করে অবৈধ সম্পদ গড়ে তুলেছেন।

সমাবেশে আরও দাবি করা হয়, তিনি একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হলেও এখনো দায়িত্বে বহাল আছেন। পাশাপাশি অফিসে কর্মপরিবেশ নষ্ট করা, কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার এবং অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও তোলা হয়।

বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে অপসারণ ও আইনের আওতায় না আনা হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

এদিকে অভিযোগে উল্লেখ করা হয়, স্বল্প বেতনের চাকরি করলেও তার নামে রাজধানীসহ বিভিন্ন এলাকায় একাধিক সম্পদ ও জমি রয়েছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাভারে সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের অপসারণ দাবিতে মানববন্ধন

সর্বশেষ আপডেট ০৭:০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬