ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার বিভিন্ন কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম

ইয়ারুল ইসলাম, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০২:২৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 107

বিভিন্ন কেন্দ্রে পৌছে দেয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। ছবিটি যশোরের একটি কেন্দ্রের। ছবি: গালিব হাসান পিল্টু

সাতক্ষীরার ছয়শো নয়টি কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে ব্যালট। সকল ১০টা থেকে উপজেলা রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট পেপারসহ নির্বাচনী ২০ ধরণের সামগ্রী বুঝে নেন সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা।

সাতক্ষীরা সদর উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা অর্ণব দত্ত জানান, গণভোট ও সংসদ ভোটের ব্যালট পৌঁছে দেওয়া হচ্ছে। নিছিন্দ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ, গ্রাম পুলিশ, বিজিবি, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। কেন্দ্র ছেড়ে নির্বাচনী কাজের দায়িত্বে থাকা কেউ কোথাও যেতে পারবেন না ভোটের সার্বিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত। কেন্দ্রে কোনো প্রার্থীর পক্ষ থেকে খাবার গ্রহণ করতে পারবেন না কেউ। গ্রাম পুলিশদের সঙ্গে তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া সাতক্ষীরার নির্বাচনী মাঠে রয়েছে ম্যাজিস্ট্রেট, ৬শ সেনা সদস্য, দুই হাজারের বেশী পুলিশ, সাতক্ষীরাসহ তিন জেলায় ৩৫ প্লাটুন বিজিবি, আনসার, গ্রাম পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল স্তরের সদস্যরা নিয়োজিত রয়েছেন। জেলায় এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাতক্ষীরার বিভিন্ন কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম

সর্বশেষ আপডেট ০২:২৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬