ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 141

স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ কোনোভাবেই দমনমূলক আইনে পরিণত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সাইবার আইনের অপব্যবহার থেকে সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দেওয়া হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনটির খসড়া নিয়ে গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইটি বিশেষজ্ঞ, গণমাধ্যমকর্মী, মানবাধিকার সংগঠনসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিয়ে খসড়াটি চূড়ান্ত করা হবে। এরই মধ্যে জনমত সংগ্রহের জন্য খসড়াটি সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং বিভিন্ন পক্ষের মতামত পর্যালোচনা করছে সরকার।

সভায় দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম সাংবাদিকদের সুরক্ষায় ‘সেভিং ক্লজ’সহ প্রয়োজনীয় বিধান রাখার প্রস্তাব দেন। এ ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা গ্রেপ্তারের আগে আদালতের পূর্বানুমতির বিষয়টিও আলোচনায় আসে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংশ্লিষ্ট অংশীজনরা ১৫ দিনের মধ্যে এ বিষয়ে সুপারিশ দেবেন। তা পর্যালোচনা করে খসড়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি বলেন, সাইবার আইনের মামলায় মানুষ যাতে দীর্ঘদিন আইনি প্রক্রিয়ায় আটকে না থাকে, সে জন্য মামলা ও আপিল নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের পরিকল্পনাও রয়েছে।

সুপারিশ পাওয়ার পর সংশোধিত খসড়া মন্ত্রিসভায় উপস্থাপনের আগে আবারও সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর আন্তঃমন্ত্রণালয় পর্যালোচনা শেষে অনুমোদন পেলে বিলটি সংসদে উত্থাপন করা হবে।

মন্ত্রী বলেন, তাড়াহুড়ো করে আইনটি পাস করা হবে না। সংসদীয় আলোচনার পাশাপাশি বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামে পাওয়া মতামতও বিবেচনায় নেওয়া হবে।

প্রস্তাবিত আইনের লক্ষ্য হলো আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে নাগরিকদের, বিশেষ করে তরুণদের, সাইবার অপরাধ থেকে সুরক্ষায় একটি ভারসাম্যপূর্ণ আইনগত কাঠামো তৈরি করা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়

সর্বশেষ আপডেট ০৭:০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬