ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 132

সরকারি অনুষ্ঠান উপলক্ষে তৈরি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। রোববার (৫ জুলাই) এ সংক্রান্ত পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

সরকারি অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। এ বিষয়ে রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ পরিপত্র জারি করেছে।

উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, সরকারি কোনো অনুষ্ঠানের জন্য তৈরি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি—থ্রি-ডি বা অন্য যেকোনো আঙ্গিকে—ব্যবহার করা যাবে না।

পরিপত্রে আরও বলা হয়েছে, এসব প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিতে হবে। নকশায় প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপনের পাশাপাশি অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও মূল বিষয় যেন স্পষ্টভাবে ফুটে ওঠে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

এ নির্দেশনা অতীব গুরুত্বপূর্ণ উল্লেখ করে পরিপত্রে বলা হয়েছে, এটি অনতিবিলম্বে কার্যকর হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সরকারি ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

সর্বশেষ আপডেট ০৩:৪৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬