ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সময়সীমা শেষের আগে আলোচনার ধারা চলছে: জেডি ভ্যান্স

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / 51

ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, হরমুজ প্রণালি খোলার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই “ব্যাপক আলোচনা ও দরকষাকষি” চলছে।

তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে পারে। তবে তিনি আশা প্রকাশ করেছেন যে আলোচনার ধারা অব্যাহত থাকায় সম্ভবত একটি ইতিবাচক সমাধান আসবে।

ভ্যান্স হাঙ্গেরির বুদাপেস্টে এক সংবাদ সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমান সময় থেকে প্রায় ১২ ঘণ্টা পরের একটি চূড়ান্ত সময়সীমা ঠিক করেছেন। সেই সময় পার হলেই পরিস্থিতির পরিস্কার চিত্র পাওয়া যাবে।

একই সময় ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যালে’ পোস্ট করে সতর্কবার্তা দিয়েছেন—আজ রাতে একটি পুরো সভ্যতা ধ্বংস হতে পারে, যা তিনি চান না, কিন্তু সম্ভবনা রয়েছে। এর আগে তিনি ইরানকে “প্রস্তর যুগে” পাঠানোর হুমকিও দিয়েছিলেন এবং দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলার পরিকল্পনার কথা প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত আটটায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা) ট্রাম্পের আলটিমেটামের চূড়ান্ত সময়সীমা শেষ হচ্ছে। ইতিমধ্যেই ইরানের কিছু রেল ও সড়ক সেতুতে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা শুরু হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সময়সীমা শেষের আগে আলোচনার ধারা চলছে: জেডি ভ্যান্স

সর্বশেষ আপডেট ০৯:৫৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬